কবিতা : ভরা পূর্ণিমা
কবি : সাফিনা আক্তার
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
লেখিকা সাফিনা আক্তারের “ভরা পূর্ণিমা” কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তিনি এটি কবে নাগাদ লিখেছেন তা জানা যায়নি।
![]() |
| ভরা পূর্ণিমা || সাফিনা আক্তার |
ভরা পূর্ণিমা || সাফিনা আক্তার
জোয়ারে ভাসছে উজান স্রোত
বাতাসে তৃষ্ণায় শুকিয়ে গেছে জল
ও মাঝি পূর্ণ চাঁদে জোছনা আলো,
যদি তুমি পথ হারিয়ে যাও
তবে একবার না হয় ভুলে গেলে
তীরে কোনো কালে ছিলো তোমার ঘর
লেখক সংক্ষেপঃ
৩০শে অক্টোবর ১৯৮৫ সালে ঢাকার মিরপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাফিনা আক্তার। বাবা মধু মিয়া মাদবার ছিলেন স্বনামধন্য একজন পুঁথিলেখক ও পাঠক। মা রূপবান বিবি ছিলেন সুফিসাধক ও সমাজসেবী। সাফিনা আক্তার দ্বিতীয় দশকে লেখালেখি শুরু করেন। বর্তমানে নিজেকে উপস্থাপন করেছেন একজন ব্যতিক্রমী কবি হিসেবে।সম্পাদনা করেছেন একাধিক লিটলম্যাগ। যৌথ ভাবে সম্পাদনা করেছেন ‘ঢোল’ পত্রিকা। তার একক সম্পাদনায় রয়েছে ‘কবিকথন’ নামের একটি লিটলম্যাগ।সাফিনা আক্তারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো ‘স্বপ্ন মুখর বসবাস’ (২০১১), ‘জলমহল’ (২০১৭), ‘পরবাসী পাখি’ (২০১৯), ‘বৈষয়িক জলপূরণ’ (২০২১), ‘ভুলে থাকা পাপ (এ সিরিজ পয়েট্রি বুক অব লেসবিয়ানিজম)’ (২০২২) ও ‘ডাঙায় নীলপদ্ম (পরকীয়া কাব্যসমগ্র)’ (২০২৩)।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন