কবিতা : আমি সেই পাপ
কবি : আসপিয়া আরফান
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি আসপিয়া আরফান’র লেখা ‘আমি সেই পাপ’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| আমি সেই পাপ || আসপিয়া আরফান |
আমি সেই পাপ || আসপিয়া আরফান
একবার মনে হলো আমি নিষ্পাপ।
পরক্ষণেই তুমি বলে উঠলে আমি একটা পাপ!
জন্মই হয়েছে পাপ করার জন্য!
সবাই করে!
কিন্তু পাপের রানী হয় উঠে দেবীর!
দেবীকে জানতে চাওয়ার অপরাধ তুমি ঠিকি করেছিলে!
এ অপরাধের শাস্তি দেবীর দুরুত্ব!
পাপ করলে অপরাধ বোধ থাকতে হয়,
নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকৃষ্টতা থাকে প্রবল!
তাই তো পাপ করে বসলাম!
সবাই কি আর আত্নশুদ্ধি করতে পারে!
পাপ করার মাঝে আনন্দ আছে।
ভীষণ আনন্দ আছে।
তাই আমি একটা পাপ!
আমার এই চোখে যদি তুমি পাপ দেখে থাকো,
তাহলে আমি সেই পাপ!
আর এ চোখে যদি ধ্বংস দেখে থাকো,
তাহলে আমি ধ্বংস!
আমার চোখেই মাঝেই নতুন সৃষ্টি!
আবার ধ্বংস!, প্রলয়!,মহাকাল,মহাজগৎ!
তুমি যেমন দেখবে আমি ঠিক তেমন।
নিষ্পাপ মানুষ হয় না!
মানুষ হয় হিংস্র, ভয়ংকর!
স্বভাব তো মানুষের মতই তাই আমি না হয় হলাম অমানুষ!
তোমার গল্পের অমানুষ!
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
আসপিয়া আরফান’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন