কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘ইন্দ্রধনুর ডানা’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| ইন্দ্রধনুর ডানা || তাওহীদাহ্ রহমান নূভ |
ইন্দ্রধনুর ডানা || তাওহীদাহ্ রহমান নূভ
হৃদয় হু হু করে ওঠে জরায়ুর ক্রন্দনে,
শিমুল তুলোর মতো নরম কিছুর আগে,
পার হতে হয় কত এবড়ো খেবড়ো কাঁটা।
ধানের শীষের ওপর মুক্ত যেমন জ্বলে ওঠে,
ঠিক তেমনি, চোখের কোণে স্মৃতি গলে হীরের জন্ম হয়।
রাতের আঁধারে জ্বলে ওঠে সূর্যের কণা,
স্বপ্নের দোলায় ভাসে নির্জন মেঘ।
নির্জনতার কোলাহলে, কাঁচের নদী বয়ে যায়,
তোমার স্পর্শে ঝরে পড়ে তারার বৃষ্টি।
মনের গহীনে লুকিয়ে থাকে গোপন শহর,
যেখানে ঘড়ির কাঁটা উল্টো ঘুরে।
বাতাসে মিশে থাকে নীল কাব্য,
অচেনা রঙের আঁচলে বাঁধা স্মৃতির ফুল।
তোমার হাসিতে ফুটে ওঠে অবাস্তব চিত্র,
এক বর্ণিল দিগন্তে হারিয়ে যায় চিন্তা।
অতীতের ধুলোয় লেখা থাকে ভবিষ্যতের গান,
তোমার চোখের আকাশে মেলে ধরে ইন্দ্রধনুর ডানা।
অজানা পথের ধ্রুব তারা,
নিভৃতে খুঁজে ফেরে মুক্তির ছায়া।
তোমার নিঃশ্বাসে জাগে অনন্তের আশা,
হৃদয় হু হু করে, জন্ম নেয় নতুন এক কাব্য।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন