অপ্রাপ্তি || রফিকুল ইসলাম
হৃদয় গহিন তলে তৃষা জাগে যার,
নয়ন মেলিয়া তারে খুঁজে অনুক্ষণ;
আঁধারে জ্বলিয়া মরে প্রেমের প্রদীপ,
তবুও অধরা রয় সেই প্রিয় জন।
বৃথাই সিন্ধুর পানে চাতক চাহিয়া,
মেঘের করুণা যাচে তৃষিত অন্তরে;
আকাঙ্ক্ষার তরীখানি কূলে না ভিড়িয়া,
অকুল পাথারে শুধু একা ঘুরে মরে।
যাহারে সঁপিবে মন প্রাণের আবেগে,
সে জন অন্যর তরে মালাখানি গাঁথে;
ভাগ্যের নির্মম খেলা জাগে মেঘ-মেঘে,
অশ্রু শুধু ঝরেই পড়ে নিভৃত রাতে।
বিধির বিধান বড় বিচিত্র ধরায়,
যে যাহারে চায় তারে কভু নাহি পায়।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন