রম্য                     :          দিন আনি, দিন খাই
কবি                     :          তারাপদ রায়
কাব্যগ্রন্থ             :          
প্রকাশকাল             :          
রচনাকাল              :          

তারাপদ রায়ের “দিন আনি, দিন খাই” শিরোনামের এই রম্য রচনাটি তার একই নামের কাব্যগ্রন্থের একটি জনপ্রিয় কবিতা। এই কবিতায় তিনি মানুষের জীবনের এক গভীর ও বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন। কবিতাটিতে কবি এমন মানুষদের কথা বলেছেন, যারা প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। এখানে ‘দিন আনি, দিন খাই’ কেবল আর্থিক দুর্দশা নয়, বরং জীবনের একঘেয়েমি, হতাশা এবং স্বপ্নহীনতার প্রতীক। তবে এ লেখার অবস্থানকাল এখন অবদি জানা যায়নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।

দিন আনি, দিন খাই || তারাপদ রায়
দিন আনি, দিন খাই || তারাপদ রায়


দিন আনি, দিন খাই || তারাপদ রায়


আমরা যারা দিন আনি, দিন খাই,
আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,
বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,
স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,
অপমানে মাথা নিচু করে চোরের মতো চলে যাওয়া দিন,
খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,
নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায় দিন,
নৌকার সাদা জালে ঢেউয়ের চুড়ায় ভেসে যাওয়ার দিন,
হৈ হৈ অট্টহাসিতে কলরোল কোলাহল ভরা দিন,
হঠাৎ দক্ষিণের খোলা বারান্দায় আলো ঝলমলে দিন-
এই সব দিন আমরা কেমন করে এনেছিলাম, কিভাবে,
কেউ যদি হঠাৎ জানতে চায়, এ রকম একটা প্রশ্ন করে,

আমরা যারা কিছুতেই সদুত্তর দিতে পারবো না,
কিছুই বলতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না
কি করে আমরা দিন এনেছিলাম,
কেন আমরা দিন আনি, কেন আমরা দিন খাই,
কেমন করে আমরা দিন আনি, দিন খাই।

আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News





লেখক সংক্ষেপ : 
বাংলার প্রসিদ্ধ লেখক তারাপদ রায় ১৯৩৬ সালের ১৭ নভেম্বরে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সেখানে বিন্দুবাসিনি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ১৯৫১ সালে কলকাতার কলেজে পড়তে যান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করার মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন এই লেখক। বাল্যকাল থেকে সাহিত্যচর্চার প্রতি তার ছিলো অঘাদ ঝোক। ১৯৬০ সালে তার প্রথম কবিতার বই 'তোমার প্রতিমা' প্রকাশিত হয়। তিনি জীবদ্দশায় অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস ও রম্য রচনা করে গেছেন। তিনি 'নক্ষত্র রায়' ও 'গ্রন্থকীট' ছদ্মনামেও লিখতেন। শতাধিক গ্রন্থের এই রচয়িতা শিরোমণি পুরস্কার ও ১৯৯৫ সালে কথা পুরস্কার এ ভূষিত হয়েছেন। ২০০৭ সালের ২৫ আগষ্ট ৭০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। নিভে যায় তারাপদ রায় নামের নক্ষত্রটি।

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন