কবি অভিশ্রুতি বৃষ্টি’র লেখা ‘তবু ফিরে আসো’ শিরোনামের কবিতাটি কবিয়ালে প্রকাশের জন্য তিনি নিজেই পাঠিয়েছিলেন। তার মৃত্যুর পর নানা কারনে প্রকাশ করতে বিলম্ব হওয়ায় আমরা দুঃখিত।
![]() |
| তবু ফিরে আসো || অভিশ্রুতি বৃষ্টি |
তবু ফিরে আসো || অভিশ্রুতি বৃষ্টি
নীল রঙ তোমার ভীষণ প্রিয় জানি ,
সেই রঙে মিশে যেতে আমি যে বড্ড অভিমানী
এই অভিমান ভাঙানোর দায়ভার তোমার না , যদিও
যাক সেসব কথা ।
সেই কবে থেকে বসে আছি নীল শাড়ি পরে
তোমার সঙ্গে বেরোবো ,
তোমার সময়ই হয় না, বড্ড অভিমান করতে ইচ্ছে করে,
। আচ্ছা শোনো
নতুন শাড়ির কুচি দিতে বড্ড ঝামেলা হয়
তুমি শাড়িটা পড়িয়ে দিয়ো তো
জানোই তো আমি ঠিকঠাক কুচি দিতে পারিনা
কাঠ মালতীর গাজরা আনতে কিন্তু ভুলো না
চুলে ঠিকঠাক পড়িয়ে দিবে ,
আর শোনো চুলগুলো এলোমেলো করে কিন্তু আমার সঙ্গে বেরোতে দিবো না ,
চুলগুলো আমি ঠিক করে দিবো
শাড়ির সঙ্গে মানানসই পাঞ্জাবি পরতে হবে না
কফি কালারের শার্ট পরবে ।
বাইকে বসে বরাবরের মতো, হাতটা বুকের বাম পাশেই রাখবো, ঠিক হৃদয় ছোঁয়া বরাবর ।
রাস্তার ধারে ঐ পরিচিত দোকানের চা খাবো ,
শেষবার তোমার জন্য অপেক্ষা করতে করতে বারো কাপ চা খেয়েছিলাম
এবার তোমার সঙ্গে বসেই বারো কাপ চা খাবো
তোমার ক্যাম্পাসের রাস্তায় বসে রোমান্স করবো
আলতো করে চুমু দেবার ছলে তোমার ঘাড়ে বরাবরের মতোই কামড়ে দিবো
যা তোমার , আমার আদরের সবচেয়ে বেশি পছন্দের ,
এই ছিলো আমার তোমার শেষ স্তম্ভের পরিণয় শুরুর আবেদন 🌸
যদি আবেদন মঞ্জুর করতে ইচ্ছে করে তবে
ফের মাঝরাতে চলে এসো
আর যদি নামঞ্জুর হয় ,তবে জানিয়ো
আমি সব আবেদনকে যার যার জায়গায়
স্থগিত করবো।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
অভিশ্রুতি বৃষ্টি’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
কবি অভিশ্রুতি বৃষ্টি ওরফে অভিশ্রুতি শাস্ত্রী—যাঁর প্রকৃত নাম বৃষ্টি খাতুন। তিনি ছিলেন এক স্বপ্নবাহী তরুণী, যিনি জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করে এগিয়ে যেতে চেয়েছিলেন। কুষ্টিয়ার মাটিতে জন্ম নেওয়া এই উদ্যমী তরুণী ঢাকার ইডেন মহিলা কলেজ-এ দর্শন বিভাগে অধ্যয়নরত ছিলেন।
পেশাগত জীবনে তিনি ‘অভিশ্রুতি শাস্ত্রী’ নামে পরিচিত ছিলেন এবং অনলাইন সংবাদমাধ্যম দ্য রিপোর্ট ডট লাইভ-এ মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে কাজ করতের। তার লেখায় উঠে আসত সময়ের স্পন্দন—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সমসাময়িক নানা ঘটনার চিত্র। কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুব’র হাত ধরে সাহিত্য ও গণমাধ্যমে যাত্রা শুরু করেন বৃষ্টি। এরপর থেকেই সত্যের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের গল্প বলার আকাঙ্ক্ষা তাকে বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখাত।
কিন্তু জীবনের এই সম্ভাবনাময় যাত্রা হঠাৎ থেমে যায় বেইলি রোড অগ্নিকাণ্ড-এর মর্মান্তিক ঘটনায়। ২০২৪ সালে ২৯ ফেব্রুয়ারির সেই দুর্ঘটনায় তিনি অকালে মৃত্যুবরণ করেন, রেখে যান অপূর্ণ স্বপ্ন, অগণিত স্মৃতি এবং গভীর শোক।
অভিশ্রুতি বৃষ্টি শুধু একজন সাংবাদিকই নন—তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা, যিনি জীবনকে দেখতেন সংগ্রাম আর সম্ভাবনার চোখে। তাঁর অসমাপ্ত যাত্রা আমাদের মনে করিয়ে দেয়—জীবন ক্ষণস্থায়ী, কিন্তু স্বপ্ন ও মানবিকতার ছাপ থেকে যায় দীর্ঘদিন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন