কবিতা : তোমাকে তোমার মতো
কবি : দেবব্রত মুখোপাধ্যায়
গ্রন্থ : নিজস্ব নির্জনতার কাছে
প্রকাশকাল : বইমেলা, ২০২৬ ইং
রচনাকাল :
কবি দেবব্রত মুখোপাধ্যায়’র লেখা এ কবিতাটি তার প্রকাশিত কাব্য গ্রন্থ ‘নিজস্ব নির্জনতার কাছে’ থেকে নেয়া হয়েছে। এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| তোমাকে তোমার মতো || দেবব্রত মুখোপাধ্যায় |
তোমাকে তোমার মতো || দেবব্রত মুখোপাধ্যায়
গতকাল সারা দিন তুমি মনের রাস্তা ধরে হেঁটে বেড়িয়েছ।
আজ তুমি বাদ, আজ সারা দিন ভাস্করের কবিতা পড়ব।
তার পরের দিন ঘর গোছাব, নতুন বিছানা চাদর পাতব
মানিপ্ল্যান্টের জল পালটাব, ফুলেদের পুরাতন পাতা ছেঁটে দেবো।
মাসকাবারি রিফিল করব আবার কৌটায়।
তার পরের দিন রোদে দেবো লেপ, জলপাইয়ের আচার
শুকাতে দেবো অপরাজিতা, কমলার খোসা, লেবুর খোসা।
তারপর বাকি দুদিন, ঋত্বিক ঘটকের সিনেমা, রিমঝিম বেগমপাড়ার
অভিজাতীয় গান।
তার পরের দিন আবার তুমি,
এইবার থেকে ভাবছি তোমাকে কম কম মনে করব, কম কম মনে রাখব।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন - kobiyal.com@gmail.com ঠিকানায়।
Follow Now Our Google News
দেবব্রত মুখোপাধ্যায়’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
- নিজস্ব নির্জনতার কাছে (২০২৬)
লেখক সংক্ষেপ:
কবি দেবব্রত মুখোপাধ্যাযয়ের পরিচিতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তিনি তার কাব্যগ্রন্থের পরিচিতিতে লিখেছেন, তার জন্মস্থান নেত্রকোনা জেলায়। পড়াশোনার সুবাদে সিলেটে থাকেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন