![]() |
| নজরুল বর্ষ উদযাপন, সৃজন একাডেমি আত্মপ্রকাশ |
নজরুল বর্ষ উদযাপন, সৃজন একাডেমি আত্মপ্রকাশ
বগুড়া প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বগুড়ায় বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে সৃজন সাংস্কৃতিক একাডেমি।
বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে শনিবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষক মহসিন আলী রাজু। আনুষ্ঠানিক ভাবে নতুন সংগঠন সৃজন সাংস্কৃতিক একাডেমি আত্মপ্রকাশ করে।
নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ। এতে অংশ নেন জেলার সংগীত, নৃত্য শিল্পী ও আবৃত্তিকার। সার্বিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আয়োজন মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম।
বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. গাজী মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ, ডা. আজিজুর রহমান রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমতিয়াজ মারুফ, সংগীতজ্ঞ মো. আসাদ হোসেন, মো. আব্দুস ছালাম, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র ঢাকার প্রতিনিধি সাগর হোসেন, সাহিত্য পরিষদ ঢাকার সহসভাপতি আ. রাজ্জাক বকুল, ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি। সৃজন সাংস্কৃতিক একাডেমির পরিচালক সংগীত শিল্পী লিপি প্রধানের পরিচালনায় ও পিংকু আহম্মেদের সার্বিক সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কবিয়াল/শিমুল

একটি মন্তব্য পোস্ট করুন