কবিতা          :         আঁটোসাটো
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘আঁটোসাটো’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
 
আঁটোসাটো || তাওহীদাহ্ রহমান নূভ
আঁটোসাটো || তাওহীদাহ্ রহমান নূভ



আঁটোসাটো || তাওহীদাহ্ রহমান নূভ


কবরের মতোই আঁটোসাটো জীবন—
মাপজোক করে বানানো,
ভুল নিশ্বাস নিলে
মাটি সরে এসে ঠোঁটে লাগে।
আমি ফারাটার ওপর জীবন নিয়ে সওয়ারি করছি—
জীবনটা আসলে একখানা ভারী পাথর,
শীতকালে বুকের ওপর রাখলে
ভালো উষ্ণতা দেয় বলে
সভ্য সমাজ বিশ্বাস করে।
ফারাটা বুকের ওপর রাখার জন্যই
জীবনটা এত আঁটোসাটো—
হাত-পা ছড়াতে গেলেই
নৈতিকতা এসে গাঁটে ধরে,
বলে—
“ভদ্রলোক, এত জায়গা নেওয়ার অধিকার তোমার নেই।”
চারপাশে মানুষ—
সবাই নিজের কবরটা
আগেভাগেই পরে নিচ্ছে,
টাই পরছে, হাসছে,
আর বলছে—
“অ্যাডজাস্ট করো, এই তো জীবন!”
রাস্তায় হেঁটে যাওয়া লোকগুলোর
চোখে চোখ রাখলে বোঝা যায়—
ওরা কেউ মরেনি,
আবার ঠিক বেঁচেও নেই।
ওরা সবাই বুকের ওপর
একটা করে ফারাটা রেখে
নিজের শ্বাস চেপে ধরেছে।
আমি জানি,
এই আঁটোসাটো জীবনেই
সবচেয়ে বেশি জায়গা নেয় ভণ্ডামি—
কবরের ভেতরও
যতটা বাতাস থাকে না,
আমাদের কথোপকথনে তার চেয়েও কম।
তবু সওয়ারি থামে না—
ফারাটার নিচে চাপা পড়ে থাকা জীবন
মাঝে মাঝে নড়ে ওঠে,
মনে হয়—
একটু ঢিল দিলেই
আমি মানুষ হয়ে উঠব।
কিন্তু ঢিল দেওয়ার আগেই
সমাজ এসে ফিসফিস করে—
“শুয়ে থাকো,
কবরের মতো আঁটোসাটো হলেই
নিরাপদ।”


আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের 

Post a Comment

নবীনতর পূর্বতন