কবিতা          :         নিরুপায় অশ্ব
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         ২২ জানুয়ারি, ২০২৬ ইং

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘নিরুপায় অশ্ব’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
 
নিরুপায় অশ্ব || তাওহীদাহ্ রহমান নূভ
নিরুপায় অশ্ব || তাওহীদাহ্ রহমান নূভ



নিরুপায় অশ্ব || তাওহীদাহ্ রহমান নূভ


আমি ছিলাম নিপাট রণক্ষেত্রে এক নিরুপায় অশ্ব। জন্ম থেকেই যেন আমার ভাগ্যে লেখা ছিল দৌড়ানো—কার জন্য, কেন, সে প্রশ্ন করার অধিকার আমার ছিল না। তুমি আমার পিঠে বসে স্বপ্ন দেখলে, আর আমি ভেবেছিলাম সেই স্বপ্ন আমারও। তুমি চাবুক মারলে, আর আমি বুঝে নিলাম—জেতা মানে সহনশীল হওয়া নয়, জেতা মানে উগ্র হওয়া, নির্মম হওয়া, প্রয়োজন হলে নিজের রক্তকেও অস্বীকার করা।

প্রতিটি আঘাতে আমি আরও মরিয়া হয়ে উঠলাম। ক্লান্তি ছিল, ভয় ছিল, তবু থামিনি—কারণ থামার মানেই ছিল অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। ছুটতে ছুটতে একসময় টের পেলাম, সামনে আর কোনো শত্রু নেই, কোনো গন্তব্য নেই। শুধু দাঁড়িয়ে আছে আমার সামনের দু’টি পা হারানোর তীব্র বেদনা—একটা স্থায়ী শূন্যতা, যাকে আর অতিক্রম করা যায় না।

তখন ব্যথা আর শরীরে সীমাবদ্ধ ছিল না। ব্যথা ছড়িয়ে পড়েছিল বিশ্বাসে, স্বপ্নে, আত্মার গভীরে। আমি পিছনে তাকালাম—শেষবারের মতো। কিন্তু তুমি আর পিছু ফিরেও তাকালে না। জয় তোমাকে নিয়ে গেছে আলোর মঞ্চে, আর আমি পড়ে রইলাম রণক্ষেত্রের ধুলোয়—একটা অশ্ব হয়েও, ব্যবহৃত ও পরিত্যক্ত।

এখন আমি জানি, সব দৌড়ের শেষ বিজয় নয়। কিছু দৌড় শুধু আমাদের ভেঙে ফেলার জন্যই থাকে।


আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের 

Post a Comment

নবীনতর পূর্বতন