কবিতা : দহনপথের সর্বগ্রাসী প্রার্থনা
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২৩ মার্চ, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘দহনপথের সর্বগ্রাসী প্রার্থনা’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| দহনপথের সর্বগ্রাসী প্রার্থনা || তাওহীদাহ্ রহমান নূভ |
দহনপথের সর্বগ্রাসী প্রার্থনা || তাওহীদাহ্ রহমান নূভ
আমি উন্মাদের মতো
এক আদিম আলুলায়িত আকাঙ্ক্ষার বিস্ফোরণে
আমার আলোকময় পথের প্রান্তঘেঁষা
সেই গোপন দরজাটিকে বিছিয়ে দিতে চাই
—যেন সমস্ত নিয়তি এসে সেখানে মাথা নোয়ায়।
তুমি, হে অশুভের নিবিড় দূত,
সেই ঘুঘু-চড়ানো নির্জন ভিটেতে
আগুনের মশাল উঁচিয়ে দাও
—দাউদাউ শিখায় জ্বালিয়ে দাও
আমাদের সম্পর্কের শেষ অবশিষ্ট পদচিহ্ন;
ছাই হয়ে যাক সমস্ত স্মৃতি,
ভস্মে পরিণত হোক স্পর্শের ইতিহাস।
তারপর উন্মত্ত ষাঁড়ের পশ্চাৎপদদ্বয়ের পেশীবহুল ক্রোধের ন্যায়
এক নির্মম মৃত্যুকামড়ে থেঁতলে দিও—আমার এই সর্বগ্রাসী পথকে,
যা গ্রাস করতে চেয়েছিল ভালোবাসা,
অথচ জন্ম দিয়েছিল শুধু ক্ষুধা আর বিনাশের।
কারণ আমি আর কোনো আলোর প্রত্যাশী নই—
আমি এখন ধ্বংসের অন্তর্গত এক অগ্নিময় প্রার্থনা,
যেখানে ভালোবাসা মানেই দহন,
আর দহন মানেই চূড়ান্ত মুক্তি।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন