কবিতা          :         অনুপস্থিতির কৃষ্ণমুখোশ
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         ১০ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল     :         ৮ এপ্রিল, ২০২৬ ইং

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘অনুপস্থিতির কৃষ্ণমুখোশ’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

অনুপস্থিতির কৃষ্ণমুখোশ || তাওহীদাহ্ রহমান নূভ
অনুপস্থিতির কৃষ্ণমুখোশ || তাওহীদাহ্ রহমান নূভ



অনুপস্থিতির কৃষ্ণমুখোশ || তাওহীদাহ্ রহমান নূভ


মাতৃজঠরে যখন নবপ্রাণের স্পন্দন জাগে, সেই অবর্ণনীয় মোচড় মাকে যতটা না যন্ত্রণায় নীল করে—তার চেয়ে সহস্র গুণ বেশি দহন শুরু হয় তখন, যখন সেই নড়াচড়া অকস্মাৎ নিথর হয়ে যায়। সেই নিস্তব্ধতা এক অনন্ত হাহাকারের নাম, এক জীবন্ত মৃত্যুর নাম।

​ঠিক তেমনই, আমার এই ধূসর পৃথিবীতে তোমার উপস্থিতি এক তীব্র আলোকচ্ছটা; যে উদ্ভাসে আঁখি ধাঁধিয়ে যায়, অস্তিত্ব খুঁজে পায় তার পরম সার্থকতা। অথচ পরক্ষণেই যখন তুমি অলক্ষ্যে বিলীন হয়ে যাও, চারপাশটা যেন এক নিরেট অন্ধকার কারাপ্রকোষ্ঠ হয়ে দাঁড়ায়।

​তোমার এই অনুপস্থিতি কেবল অভাব নয়, এ যেন এক বিমূর্ত বিভীষিকা—ফাঁসিরকাষ্ঠের বেদিতে দণ্ডায়মান কোনো এক দণ্ডিতের চোখে পরানো সেই কালো মুখোশের মতো। যেখানে নিশ্বাস রুদ্ধ হয়ে আসে, জগতটা সংকুচিত হয় এক বিন্দুতে, আর আমার হৃদয়টা ঝলসে যায় এক অব্যক্ত যন্ত্রণার কালানলে।

​তুমি পাশে থাকলে প্রতিটি দহনও এক অনন্য উৎসব, আর তুমি না থাকলে—এই নিস্তব্ধ চরাচর যেন আমার প্রাণের নিভৃত চিতা।


আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন